মালয়েশিয়ায় নিহত তিন বাংলাদেশির লাশ আজ আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের লাশ আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই লাশগুলো তাঁদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
নিহত তিনজন হলেন পাবনার ঈশ্বরদীর জয়নগরের আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ এলাহি হোসেন, একই উপজেলার শাহাদাত মল্লিকের ছেলে আলাউদ্দিন ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাশেম খানের ছেলে ফারুক খান।
মালয়েশিয়ার কোতা দামানসারার সুংগাই বুলু নামক স্থানে গত সোমবার নির্মাণাধীন উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে এই তিনজন মারা যান।