মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মিলন (২৫) ও মোস্তফা (২৮)। তাঁরা সৎ ভাই। তাঁদের গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়। তাঁদের বাবার নাম মহসিন। মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাসুদুল হাসান ই-মেইল বার্তায় নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন।