মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে ওমর ফারুক হেলালী রাকিব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা বিমানবন্দর আর্মড পুলিশ।
শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক প্রথম আলোকে বলেন, শাহ আলম নামের একজনকে ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলেছিলেন ওমর ফারুক। শাহ আলমকে পাসপোর্ট, ৫০০ ডলারসহ হাজির থাকতে বলেন তিনি।
কথমতো শাহ আলম বিমানবন্দরে হাজির হলে তাঁর কাছ থেকে পাসপোর্ট এবং ৫০০ মার্কিন ডলার নেন ওমর ফারুক।
পরে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনে থেকে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।