মালয়েশিয়ায় পাঠানোর সময় ৩৫ জনকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতিকালে আজ রোববার সকালে ৩৫ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে নগরের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে ওই ৩৫ ব্যক্তিকে উদ্ধার করে চাটগাঁও থানা পুলিশ।
চাটগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাফর নামে এক দালালকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।