মালয়েশিয়ায় পালিয়ে যাওয়া ৫৮ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দক্ষিণে নেগেরি সেমবিলান প্রদেশের লেংগেং অভিবাসী আটককেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ৫৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।গ্রেপ্তার হওয়া অভিবাসীরা বেশির ভাগই বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইরান, থাইল্যান্ড ও নাইজেরিয়ার নাগরিক। আটককেন্দ্রে মানবেতর জীবন যাপন করতে থাকা অবস্থায় গত সোমবার তাঁরা পালিয়ে যান। এএফপি।