প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় উদ্ভাবন ও আবিষ্কারের জন্য তাসনিম মাহবুব নামের এক বাংলাদেশি শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন। পেঁয়াজের খোসা ছাড়ানোর স্বয়ংক্রিয় মেশিন আবিষ্কার করে এ পুরস্কার পেয়েছেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করা এই শিক্ষার্থী। তাঁর এই উদ্ভাবন গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান টেকনোলজিকাল এক্সপোতে প্রদর্শন করা হয়। তাঁর প্রকল্পটিকে পৃষ্ঠপোষকতা করে মালয়েশিয়ার সরকার। ২০১০ ও ২০১২ সালে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য তাসনিম মাহবুব দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাঁর বাবা ক্যাপ্টেন মাহবুব বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত। দ্য এশিয়ান মেইল