প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়ার আজাদ শোয়েব (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পারিবারিক সূত্র এ কথা জানিয়েছে।
নিহত আজাদ শোয়েবের বাড়ি উপজেলা সদরের দর্জিপাড়ায়। পাঁচ মাস আগে তিনি ছুটিতে দেশে এসে বিয়ে করেছিলেন। ছুটি শেষে তিনি মালয়েশিয়ার কর্মস্থলে ফিরে যান।
আজাদ শোয়েবের চাচা মামুনুর রশীদ জানান, সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে কুয়ালালামপুরের রাস্তায় হাঁটতে হাঁটতে মুঠোফোনে মা খালেদা বেগমের সঙ্গে কথা বলছিলেন আজাদ। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, আজ বুধবার আজাদের লাশ দেশে আনা হবে।