মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চল ক্যামেরন হাইল্যান্ডসে ভূমিধসে ঘরচাপা পড়ে একজন বাংলাদেশি খামারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কামপাং সানগাই গেতান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।
নিহত ওই বাংলাদেশির নাম কাশিম মুন্সি (৩৮) বলে খবরে উল্লেখ করা হয়। মূলত প্লাস্টিক উপকরণ দিয়ে নির্মিত কুঁড়েঘরে একাই ছিলেন কাশিম। ভূমিধসে ঘর চাপা পেড় নিহত হন তিনি। ক্যামেরন হাইল্যান্ডসের দমকল স্টেশনের প্রধান মুহাম্মদ হাজিক হাজমি বলেন, সকাল সাড়ে আটটায় ভূমিধসের খবর পেয়ে অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে যান।
এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’