প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মালয়েশিয়ায় যেতে দালাল বা নিয়োগ সংস্থার কোনো প্রয়োজন হবে না। লোক পাঠানোর কার্যক্রম শুরু হলে অনলাইনে নাম নিবন্ধন করে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে হবে। এতে সর্বোচ্চ ৪০ হাজার টাকা খরচ হবে। গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন খন্দকার মোহতেশাম হোসেন, মোকাররম মিয়া, আ স ম জাহাঙ্গীর চৌধুরী, এ এইচ এম ফোয়াদ প্রমুখ।