মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধ করার সময় সাত দিন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধভাবে কর্মরত শ্রমিকদের বৈধকরণের সময় সাত দিন বাড়ানো হয়েছে। আজ নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। এখন ২১ আগস্ট পর্যন্ত এই নিবন্ধন করা যাবে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস গতকাল শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এখনো অনেক শ্রমিক নাম নিবন্ধন করতে পারেনি। তাই এ সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। গত ১ আগস্ট থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধ করার কাজ শুরু হয়। এর ফলে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত প্রায় তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবে।