মালয়েশিয়ায় স্টার কেবাবে নতুন খাবারের সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মালয়েশিয়ার স্টার কেবাবে প্রবাসী বাঙালি, ভ্রমণপ্রিয় বাঙালি এবং মধ্যপ্রাচ্যসহ বিদেশিদের জন্য আরও সুস্বাদু বিভিন্ন রকমের খাবার সংযোজন করেছে। আজ শুক্রবার হতে মালয়েশিয়া স্টার কেবাবে সুস্বাদু এসব খাবার পাবেন গ্রাহকেরা।

গত ২৬ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল সোলিলের পাশে ৪৮ যালান ট্যাংকাট টং সিন, বুকিত বিনতাংয়ে স্টার কেবাবের (এ হাউস অব কাবাব অ্যান্ড বিরিয়ানি) শুভ উদ্বোধন হয়। বাংলাদেশি ওই রেস্তোরাঁয় একই সঙ্গে ৩০ রকমের কাবাব এবং কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাওসহ আট রকমের বিরিয়ানি পাওয়া যায়। আজ থেকে স্টার কেবাবে বাংলা, চায়নিজ, মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, সরিষার তেহারি, গরুর হালিম, বোরহানি, ২০ রকমের কাবাব, মুরগির রোস্ট, মুরগির মাসাল্লাম, খাসির রেজালাসহ আরও অন্যান্য বাংলা খাবার পাওয়া যাবে। যেসব খাবারের স্বাদ থেকে বাঙালিরা প্রবাসে বঞ্চিত হচ্ছেন, তাঁরা আজ থেকে সেসব খাবার স্টার কেবাবে পাবেন। ভোজনপ্রিয় প্রবাসী বাঙালি ও ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য এটা সুখবর।

স্টার কেবাবের খাদ্য তালিকা দেখুন

আরও পড়ুন: