মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ এবং বসবাস করায় ৫৩ জন বিদেশি নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির একটি আদালত এ রায় দিয়েছেন বলে স্টার অনলাইনের খবরে বলা হয়েছে।
৫৩ জন বিদেশির মধ্যে ২৮ জন মিয়ানমারের রোহিঙ্গা, ১১ জন ইন্দোনেশিয়ার, ১০ জন বাংলাদেশি, ২ জন ভিয়েতনাম এবং কম্বোডিয়া ও নেপালের একজন করে নাগরিক আছেন। এঁরা সবাই কারখানার শ্রমিক।
গত নভেম্বর মাসে এঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের এক থেকে ছয় মাস পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। তবে কোন দেশের নাগরিকেরা কত দিন সাজা পেয়েছেন, তা জানা যায়নি। গ্রেপ্তারের দিন থেকে সাজা গণনা শুরু হবে।
খবরে বলা হয়েছে, দুই বাংলাদেশির ভ্রমণের যথাযথ কাগজপত্র নেই।