মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার পুলিশ পৃথক অভিযানে গত বুধবার দেশটির মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি ১১ বাংলাদেশি ও মিয়ানমারের চার নাগরিককে উদ্ধার করেছে। মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর ইউএনবির। স্থানীয় মানব পাচারকারী চক্র মুক্তিপণের দাবিতে কয়েক সপ্তাহ আগে ওই বাংলাদেশিদের জিম্মি হিসেবে আটক করে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা জায়নি।
পেনাংয়ের অপরাধ তদন্ত বিভাগের প্রধান সহকারী কমিশনার নাসির আলীর উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, মানব পাচারকারী ওই চক্র প্রত্যেকের জন্য পরিবারগুলোর কাছ থেকে ১০ হাজার মালয়েশীয় রিঙ্গিত দাবি করে আসছিল। উদ্ধারের সময় বাংলাদেশিদের রুগ্ণ ও হতাশ দেখাচ্ছিল।