প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় ৩৭ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। গত রোববার ভোরে সারাওয়াক রাজ্যের মুকাহ্র বালিনগিয়ান এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৭৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫৮ জন ইন্দোনেশীয়, ১২৭ জন চীনা ও ৪৩ জন ভারতীয় নাগরিকও আছে। এঁদের অনেকের কাছে মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র ছিল না। বাংলাদেশিদের মধ্যে ১৮ জনের কাছে বৈধ কাগজ ছিল না। অধিকতর তদন্তের জন্য তাঁদের সেরিয়ান শহরে অভিবাসন বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে। দ্য বোর্নিও পোস্ট