মাশফি বিনতে শামস নেপালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের মহাপরিচালক মাশফি বিনতে শামসকে নেপালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেশাদার কূটনীতিক মাশফি বিনতে শামস বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) নবম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি নয়াদিল্লি, রোম ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।ইমতিয়াজকে পর্তুগালে বদলি: এদিকে সরকার ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে বদলি করেছে।