মাশরাফি-তামিমকে প্রধানমন্ত্রীর টেলিফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খেলা শেষে তিনি টেলিফোনে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ম্যাচের সেঞ্চুরিয়ান ও ম্যাচ সেরা তামিম ইকবালের সঙ্গে কথা বলেন। অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।