মাশরাফিকে ফিরিয়ে আনার দাবি, নড়াইলে আলোর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ফিরিয়ে আনার দাবিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলে আলোর মিছিল হয়েছে। কয়েক শ মাশরাফি-ভক্ত শহরের চৌরাস্তা থেকে মোমের আলো জ্বালিয়ে মিছিল সহকারে শহীদ মিনারে যান। এখানে অনুষ্ঠিত সভায় বক্তারা মাশরাফিকে অধিনায়কত্বে ফিরিয়ে আনার জন্য বিসিবির কর্মকর্তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। এ ছাড়া আগামী শনিবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কালোব্যাজ বিতরণ, রোববার বেলা ১১টায় আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, সাংবাদিক কাজী হাফিজ, সাইফুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।