মাশরুম খেলে সুস্থ থাকে শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত মাশরুম খেলে শরীর সুস্থ ও সবল থাকবে। এ জন্য সবাইকে মাশরুম খাওয়ার প্রতি মনোযোগী হতে হবে। গতকাল শনিবার সকালে কুমিল্লা মাশরুম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।কুমিল্লার শাসনগাছা মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ উপকেন্দ্রে ওই সভা হয়। ফাউন্ডেশনের সভাপতি ফারহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন মো. জাহাঙ্গীর হোসেন, এম আমির হোসেন, শহীদউল্লাহ, গোলাম সারওয়ার, মাজহারুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, মায়মুনা আক্তার, শাহানা হক ও ইউছুফ জামিল। এ সময় মাশরুমের তৈরি বিভিন্ন ধরনের খাবার প্রদর্শন করা হয়।