মাশরুম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ সবল দেহ চান, নিয়মিত মাশরুম খান’ স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় মাশরুম চাষিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কুমিল্লা শহরতলির শাসনগাছা মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ উপকেন্দ্রে সম্মেলন হয়। কুমিল্লা জেলা মাশরুম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলন হয়। ফাউন্ডেশনের সভাপতি ফরহান উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাভার মাশরুম উন্নয়নকেন্দ্রের প্রকল্প পরিচালক নিরোধ চন্দ্র সরকার, মাশরুম বিশেষজ্ঞ বিমল চন্দ্র দে, মোতাহার হোসেন মজুমদার ও ইউসুফ জামিল। সম্মেলনে কুমিল্লার ৩০০ নারী-পুরুষ মাশরুম চাষি উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|