মাশহুদা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাশহুদা সুলতানার খুনির বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার প্রেসক্লাবের সামনে শহরের বাসিন্দারা এ কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নিহত মাশহুদা সুলতানার সহপাঠী তহিদুর রহমান, রকিবুল হক, শহরের খানপুর গ্রামের আব্বাসউদ্দিন, আরিফ বিল্লাহ, আবদুল গফুর প্রমুখ। বক্তারা মাশহুদার খুনির দ্রুত বিচার দাবি করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।মানববন্ধন শেষে মামলার দ্রত তদন্ত প্রতিবেদন দাখিল, দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার সম্পন্ন করাসহ পাঁচ দফা দাবিতে জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়া হয়। গত ২৩ জুন ভোরে জেলার খানপুর গ্রামে বাবার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মাশহুদা সুলতানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও খুলনার পাইকগাছা উপজেলার নীলকষ্ঠপুর গ্রামের আবদুল কদ্দুস ওই দিনই সাতক্ষীরা সদর থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।