চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় নিহত মাসউদ বিন হাবিবের খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে তাঁর পরিবার। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসউদ বিন হাবিবের বাবা মুহাম্মদ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিবের বড় ভাই লুৎফর রহমান ও প্রতিবেশী রাজিবুল হাসান।লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীত আহ্বান, আমরা আমাদের ছেলেদের লাশ চাই না। তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশের দৃশ্য দেখতে চাই না। আপনারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। তাদের শিক্ষার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন।’হাবিবুর রহমান আরও বলেন, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসউদ আমৃত্যু ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে মাসউদ ছাড়া প্রাণিবিদ্যা বিভাগের পুরাতন প্রথম বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলামও নিহত হন।