মাসব্যাপী কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবিতে ২৭ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মে দিবস উপলক্ষে গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এক সমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি প্রস্তাবিত শিক্ষা আইনকে ‘নাস্তিক্যবাদী’ বলে মন্তব্য করেন।

কর্মসূচির মধ্যে আরও আছে ৬ মে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর সড়কে বিক্ষোভ সমাবেশ, ১০ থেকে ২৬ মে জনমত গঠনের লক্ষ্যে খোলা চিঠি বিতরণ, ১২ মে সব জেলা প্রশাসক ও ১৬ মে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান।