মাসব্যাপী খাদ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল আগ্রাবাদে মাসব্যাপী খাদ্য উত্সব উদ্বোধন করেন অতিথিরা । প্রথম আলো
হোটেল আগ্রাবাদে মাসব্যাপী খাদ্য উত্সব উদ্বোধন করেন অতিথিরা । প্রথম আলো

হোটেল আগ্রাবাদের ইস্ট প্যান এশিয়ান রেস্তোরাঁয় মাসব্যাপী খাদ্য উৎসব ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ওই দিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলী ও হজরত খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর খাদেম সৈয়দ হাজি আনিস মিঞা চিশতি।
মাসব্যাপী এই খাদ্য উৎসবে চার সপ্তাহে থাকছে চার দেশীয় ও অঞ্চলের ঐতিহ্যবাহী রকমারি সব খাবার। এই মেলায় প্রথম সপ্তাহে থাকছে চাটগাঁইয়া, দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ ভারতীয়, তৃতীয় সপ্তাহে দেশীয় ও চতুর্থ সপ্তাহে রয়েছে থাই খাদ্য উৎসব।
মাসব্যাপী এই উৎসবের শেষে র‌্যাফল ড্রতে থাকছে বিশেষ আকর্ষণ চট্টগ্রাম-মালয়েশিয়া-চট্টগ্রাম বিমান টিকিট।