মাসব্যাপী ছুটি শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ছুটি আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণীকার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়গামী সব শাটল ট্রেন চলাচলও বন্ধ থাকবে। তবে বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকার্যক্রম ১৭ সেপ্টেম্বর আবার শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বলেন, অফিস বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।