প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাত ও বর্ষাকালীন ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে আজ সোমবার। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম পূর্বনির্ধারিত সময় অনুসারে অনুষ্ঠিত হবে।ক্যাম্পাস ও চট্টগ্রাম নগর অভিমুখে শাটল ট্রেন ও শিক্ষক বাস আগের সময় অনুসারে চলাচল করবে। গত ১ জুন থেকে মাসব্যাপী এ ছুটি শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ছুটির মেয়াদ শেষ হওয়ায় সোমবার (আজ) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শুরু হবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।