মাসব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক নারী এসএমই মেলার উদ্বোধন হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রেলওয়ে স্টেডিয়াম পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক নারী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার। চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিডব্লিউসিসিআই) উদ্যোগে আজ শনিবার বিকেল চারটায় মেলার উদ্বোধন হবে। সিডব্লিউসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সভাপত্বি করবেন চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক মনোয়ারা হাকিম আলী। আরও উপস্থিত থাকবেন সাংসদ এম এ লতিফ, ফেডারেশন অব বাংলাদেশ চেস্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এ কে আজাদ প্রমুখ।