মাসহ বর আটক তিনজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে একটি বাল্যবিবাহ ঠেকাতে গতকাল সোমবার মাসহ বরকে আটক এবং তিনজনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে গোফরান হোসেনের সঙ্গে একই গ্রামের স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ে ঠিক হয়। গতকাল সোমবার কনের বাড়িতে রান্নাবান্নাসহ বরবরণের সব আয়োজন সম্পন্ন হয়। বর পক্ষও কনেবাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। এ সময় বাল্যবিবাহের খবর পেয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন পুলিশ নিয়ে প্রথমে কনের বাড়িতে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং পরে বরের বাড়িতে গিয়ে সাজগোছ অবস্থায় বর গোফরান হোসেন (২৪) ও তাঁর মা কমলা বেগমকে (৪৮) আটক করে থানায় নিয়ে যায়। এ সময় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম সেখানে উপস্থিত ছিলেন। বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর গোফরান হোসেনকে এক হাজার টাকা, তাঁর মাকে ৮০০ টাকা এবং কনের মা সায়েলা আক্তারকে ৮০০ টাকা জরিমানা করা হয়।