মাসিক পাঠচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাউল দর্শন ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের ওপর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ময়মনসিংহ জেলা শাখা ও মুক্ত বাতায়ন পাঠচক্রের যৌথ উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় শহরের হরিকিশোর রায় সড়কের উদীচী কার্যালয়ে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। প্রগতি লেখক সংঘের ময়মনসিংহ শাখা সূত্রে জানা যায়, পাঠচক্রে বাউল দর্শন ও শাহ আবদুল করিমের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন লেখক মতেন্দ্র চন্দ্র সরকার, কবি নজরুল হায়াৎ, কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী। পাঠচক্রে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ময়মনসিংহ শাখার সভাপতি প্রদীপ কর।