মাসিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে পুলিশ ও বিচারিক হাকিমদের মাসিক সভা গতকাল শুক্রবার আরডিআরএস বাংলাদেশের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. তবারক উল্ল্যাহ, সিভিল সার্জন মো. জয়নাল আবেদিন, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাকসুদুর রহমান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজু আহমেদ, মো. মাইনুদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।