মাসিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভা গতকাল বুধবার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন ইউএনও মাহবুবুর রহমান। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, থানার ওসি রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।