মাসিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও শাকিল আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন, কলাকোপা ইউপির চেয়ারম্যান ইব্রাহীম খলিল, নয়নশ্রী ইউপির চেয়ারম্যান রিপন মোল্লা, বারুয়াখালী ইউপির চেয়ারম্যান আরিফ শিকদার, শোল্লা ইউপির চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান প্রমুখ। নবাবগঞ্জের কৃতী সন্তান সংগীতশিল্পী রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম একুশে পদক পাওয়ায় তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি