মাসিক সাধারণ সভা হবে শহরের বাইরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়মিত সাধারণ সভা এবার হবে শহরের বাইরে হাটহাজারী উপজেলার পাহাড়ি এলাকা ঠাণ্ডাছড়িতে। এর আগে প্রতি মাসের ২৫ তারিখে করপোরেশনের মিলনায়তনে এ সভা হয়েছে। কিন্তু এবার ২৫ এপ্রিল সভা শুরুর এক ঘণ্টা আগে চিঠি দিয়ে তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।গতকাল বৃহস্পতিবার ওয়ার্ড কাউন্সিলরদের চিঠি দিয়ে সভার সময় ও স্থান জানানো হয়েছে। চিঠি পাওয়ার পর কয়েকজন কাউন্সিলর প্রথম আলোকে বলেন, মাসিক সাধারণ সভার জন্য যে স্থান বাছাই করা হয়েছে, সে স্থান নিয়ে বিতর্ক আছে। জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি জানি না। করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আমি ঢাকায় মন্ত্রণালয়ে বৈঠক নিয়ে ব্যস্ত আছি। কাজেই সাধারণ সভা নিয়ে কী হয়েছে তা জানি না। মনে হয় আজ (গতকাল বৃহস্পতিবার) চিঠি ইস্যু করা হয়েছে।’করপোরেশন সূত্র জানায়, হাটহাজারীর চৌধুরীহাটের পার্শ্ববর্তী ঠাণ্ডাছড়ির প্রায় নয় একর জায়গার মালিকানা নিয়ে সিটি করপোরেশন ও বাইতুশ শরফ কর্তৃপক্ষের মধ্যে মামলা চলছে।