মাসিক স্বাস্থ্যকে আরও গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন আরা

মাসিকের সঙ্গে নারীর প্রজননস্বাস্থ্য জড়িত। এ সময় যদি পরিচ্ছন্ন থাকা না হয়, সুরক্ষা না পাওয়া যায়, তবে নারীর সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া জরায়ুমুখে ও জরায়ুর ভেতরেও ক্যানসার হতে পারে।

পাশাপাশি তলপেটে ব্যথা হয়। আমাদের দেশে মাসিক নিয়ে এখনো যথেষ্ট সচেতনতার অভাব আছে। একে লুকোছাপার বিষয় হিসেবে গণ্য করা হয়। গ্রামের মেয়েরা লুকিয়ে কাপড় শুকাতে দেয়।

স্কুলে পড়ানোর ক্ষেত্রেও অনীহা আছে। স্কুলে মাসিক বিষয়ে অবশ্যই পড়াতে হবে।

বিষয়টিকে লুকিয়ে না রেখে পরিবারের নারী সদস্যদের মধ্যে যাঁরা বড় আছেন, তাঁরা শুরুতেই কিশোরীকে মাসিক নিয়ে ধারণা দেবেন। স্যানিটারি প্যাডের ব্যবহার বাড়াতে সচেতনতার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে মেয়েরা যেন সংকোচ না করে নিজেরাই কিনতে পারে, সে পরিবেশ গড়ে তুলতে হবে।

অধ্যাপক রওশন আরা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ