মাসুদ আলমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর অভয়নগর (যশোর) প্রতিনিধি মাসুদ আলমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুর একটার দিকে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রথম আলো বন্ধুসভা যশোরের উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়েছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে মাসুদ আলম গত ২৮ মার্চ সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তাঁর বাঁ হাত ভেঙে ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয়। বারডেম হাসপাতাল থেকে হাতে অস্ত্রোপচার শেষে সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। এদিকে হামলাকারীদের মদদদাতা সুন্দলী ইউপির চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।