রাজধানীর মিরপুরের বাসিন্দা মাসুদ পারভেজের (২৪) দুটি কিডনি অকেজো হয়ে গেছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, পারভেজের কিডনি দ্রুত প্রতিস্থাপন করতে হবে। এ জন্য চার-পাঁচ লাখ টাকার প্রয়োজন। অথচ পারভেজের বাবা বেঁচে নেই। তাঁর দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই এই অর্থের জোগান দেওয়া সম্ভব নয়। তাই পারভেজের মা সমাজের হূদয়বান ও বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: তাসলিমা বেগম, হিসাব নম্বর: ০০২৩৫০৪২৯, জনতা ব্যাংক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মুঠোফোন: ০১৭৩৮২৪৬৫০০। বিজ্ঞপ্তি।