মাসুদুর সভাপতি, শাহাদাৎ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই ব্যাচের কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’ নির্বাচন অনলাইন ভোটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শাহাদাৎ হোসেন নির্বাচিত হয়েছেন।

আট সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন। নির্বাচনে সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই পাঁচ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাসুদুর রহমান, সম্পাদক পদে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক পদে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহামুদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার সিমন সরকার নির্বাচিত হয়েছেন।