মাসুদুর ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যা মামলার আসামি মাসুদুর রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু আজ শনিবার এ রিমান্ড মঞ্জুর করেন।

মাসুদুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

দায়িত্ব পালনরত অবস্থায় গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা ছুরিকাঘাতে মিরপুরের দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লাকে হত্যা করে।