মাসুম সভাপতি ও নুরুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি,সাধারণ সম্পাদক
সভাপতি,সাধারণ সম্পাদক

‘২০তম বিসিএস ফোরাম’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। বিসিএসের এই ব্যাচের কর্মকর্তাদের চাকরির ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে গত রোববার এক অনুষ্ঠানে সংগঠনটির ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত উপসচিব মো. মাসুম পাটওয়ারী সভাপতি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। এরপর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য দেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহাবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।