মাসুমা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মেধাবী স্কুলছাত্রী মাসুমা আক্তার মনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-নারী সেল। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবি জানান।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছরের ২৬ জানুয়ারি স্থানীয় বখাটে নাঈম ও তার সহযোগী সেলিমসহ কয়েকজন মাসুমাকে অপহরণ করে হত্যা করে। নাঈমকে গ্রেপ্তার করা হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে।
গতকাল মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী। বক্তব্য দেন সিপিবির বিভিন্ন স্তরের নেতারা।