
দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠান মাস্টহেড পিআর আবারও বহুজাতিক মুঠোফোন কোম্পানি বাংলালিংকের জনসংযোগ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে। সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে মাস্টহেড পিআর ও বাংলালিংকের মধ্যে পিআর সেবা প্রদানবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম, হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী, পিআর অ্যান্ড কমিউনিকেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শেহজাদ এস হোসেন এবং মাস্টহেড পিআরের চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা (সিএফও) সালাম আদিল, চিফ প্ল্যানিং কর্মকর্তা তাসমিয়া আহমেদ ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমিউনিকেশনস রাশেদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী বাংলালিংককে আবারও সব ধরনের পিআর সেবা দেবে মাস্টহেড। প্রতিষ্ঠানটি ২০০৭ সাল থেকে দক্ষতার সঙ্গে বাংলালিংকের পিআর পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলালিংকসহ বেশ কিছু বহুজাতিক কোম্পানিকে পিআর সেবা দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।