মাস্টারকলোনি দিঘি ভরাটের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর শহরের মাস্টারকলোনি দিঘি ভরাটের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচার, মাস্টারকলোনি ও হরিকুমারিয়া এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য দেন উদীচী মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী রতন কুমার দাস, ফ্রেন্ডস অব নেচারের পরিচালক রাজন মাহমুদ, সাংগঠনিক ব্যক্তিত্ব মজিবুল হক দুলু, যুবলীগের নেতা বাবু শরীফ ও শওকত হোসেন।মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীর দাবি, প্রায় শত বছরের ঐতিহ্যবাহী দিঘিটি ভরাট করে প্লট আকারে বিক্রির পাঁয়তারা চলছে। এই দিঘিতে এলাকার মানুষ ওজু, গোসলসহ এর পানি কয়েক শ পরিবার প্রাত্যহিক কাজে ব্যবহার করে আসছে। একটি প্রভাবশালীমহল প্রাকৃতিক জলাধার আইন ও বালুমহাল ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে দিঘিটি ভরাটের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।