মাস্টারদার ফাঁসি দিবসে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেনের ৮১তম ফাঁসি দিবসে গতকাল সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কয়েদিরা। এর আগে এই বিপ্লবীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
কারা মহাপরিদর্শকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডিআইজি প্রিজন অসীম কান্তি পাল, বেসরকাির কারা পরিদর্শকদের মধ্যে সিরাজউদদৌলা ও হাসান মুরাদ। কারাগারের ঐতিহাসিক ফাঁসির মঞ্চে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো