প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা কাল সোমবার থেকে শুরু হচ্ছে। সারা দেশের ৮৯টি কেন্দ্রে একযোগে মোট ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার বলা হয়, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে।