মাস্টার্স প্রথম পর্ব প্রাইভেট নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম পর্ব প্রাইভেট কোর্সের নিবন্ধন ১৩ মার্চ শুরু হয়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ থেকে ২৪ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ২০১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি/এম মিউজিক শেষ পর্ব পরীক্ষার্থীরা বিলম্ব ফিসহ ২৪ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। গাজীপুর প্রতিনিধি