মাস্টার্স প্রথম পর্বে ভর্তির ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির প্রথম মেধাতালিকা গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।