মাস্টার্স প্রথম পর্বের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল গত সোমবার প্রকাশিত হয়েছে। পাসের হার ৮০ দশমিক ৮০ শতাংশ। ২৯টি বিষয়ে সারা দেশে ৭৬টি কলেজের ৯৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে message অপশনে গিয়ে numpRoll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। গাজীপুর প্রতিনিধি