প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ১৫ অক্টোবর বিকেল চারটা থেকে শুরু হবে। বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি কোর্সের চলবে ভর্তি কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে ওই আবেদন ফরম পূরণ করা যাবে এবং বিস্তারিত জানা যাবে। বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।