মাস্টার্স শেষ পর্ব ভর্তির আবেদন ২৮ ডিসেম্বর থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী বছরের ৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। এ ক্ষেত্রে আবেদনকারীদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের স্নাতক (সম্মান)/ডিগ্রি (পাস) ও মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে ১ম মেধা তালিকা প্রণয়ন করা হবে।

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য দেওয়া হয়েছে।