প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের মাস্টার্স শেষ পর্বের (প্রাইভেট) রেজিস্ট্রেশন অনলাইনে ১৯ আগস্ট থেকে শুরু হবে।
বিলম্ব ফি ছাড়া ২৭ আগস্ট পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২১ সেপ্টেম্বর পর্যন্ত ওই রেজিস্ট্রেশন চলবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.com) থেকে জানা যাবে। এ ছাড়া ২০১১-১২ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) কোর্সে ১৮ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. nubd.info, www.nuadmission.com) থেকে জানা যাবে।
গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।