মাস্টার্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স/ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ২৭ জুন পর্যন্ত অনলাইনে চলবে। আবেদনকারীদের জন্য সংশ্লিষ্ট কলেজে ফরম জমা দেওয়ার শেষ সময় ২৯ জুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।